সবার আগে আপনাদের সন্তুষ্টি
পোলার পরিবার সর্বদা উৎকৃষ্ট মানের আইসক্রীম এবং সর্বোত্তম সেবার মাধ্যমে তাদের সম্মানিত ক্রেতা, ভোক্তা এবং স্টেকহোল্ডারদের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে।
প্রতিপালন ও পরিচালনা
আমরা সকল সংবিধিবদ্ধ এবং নিয়ন্ত্রণকারী নিয়মকানুন প্রতিপালনের মাধ্যমে আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করি যেনো একজন সুনাগরিকের সকল দায়িত্ব পালনের মাধ্যমে আমরা আমাদের নৈতিক মূল্যমান সর্বদা অক্ষুণ্ণ রাখতে পারি।
সবার পছন্দ জয় করার নিরলস প্রচেষ্টা
আমরা নতুন পণ্য, পদ্ধতি এবং সেবা উদ্ভাবন-উন্নয়নের মাধ্যমে সবার প্রিয় একটি আধুনিক ব্র্যান্ড হয়ে ওঠার নিরন্তর চেষ্টা করে চলেছি।
জবাবদিহিতা এবং সক্রিয়তা
ঢাকা আইসক্রীম লিমিটেড-এর অধীনস্থ আমরা সবাই আমাদের প্রতিটি কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে বাধ্য এবং আমাদের ক্রেতা ও সহকর্মী উভয় পক্ষের সেবার জন্য আমরা সমানভাবে সক্রিয়। এভাবেই একটি দল হিসেবে আমরা হয়ে উঠেছি সফল এবং কার্যকর।
পরিপূর্ণ এবং ইতিবাচক মনোভাব
সকল কর্মকাণ্ডের প্রতি পোলার পরিবারের রয়েছে একটি সুস্থ, সচেতন এবং ইতিবাচক মনোভাব।
