পোলার আইসক্রীম যাত্রা শুরু করে ১৯৮৭ সালে। সেই সময় বাংলাদেশের অর্থনীতি সবেমাত্র উন্নত হতে শুরু করেছে। দূরদর্শী ব্যবসায়ী ব্যক্তিত্ব, জনাব আমানউল্লাহ মিঞা তখন বুঝতে পারেন যে দেশের মানুষ ধীরে ধীরে বিদেশী পণ্যের প্রতি আগ্রহী হয়ে উঠছে। যেহেতু ছোট-বড় সব বয়সী মানুষের কাছেই আইসক্রীম খুবই জনপ্রিয়, তাই তিনি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশেই আন্তর্জাতিক মানের আইসক্রীম উৎপাদন করবেন। তার আইসক্রীম প্ল্যান্টে উৎপাদিত হবে উৎকৃষ্ট মানের বিভিন্ন ফ্লেভারের আইসক্রীম যার চমৎকার স্বাদ ভালো করবে সবার মন। ডেনমার্ক থেকে বিশেষজ্ঞদের নিয়ে এসে অনেক ঝক্কি-ঝামেলা পেরিয়ে জনাব আমানউল্লাহ মিঞা ঢাকা শহরেই স্থাপন করেন তার স্বপ্নের আইসক্রীম প্ল্যান্ট আর সেই সাথে জন্ম হয় পোলার আইসক্রীম-এর। পরবর্তীতে ২০০৯ সালে নতুন বিজনেস পার্টনার হিসেবে পোলার-এর সাথে যুক্ত হন সফল উদ্যোক্তা, প্রকৌশলী এবং ব্যবসায় স্নাতক জনাব নাজিম উদ্দীন আহমেদ। বিভিন্ন আধুনিক ব্যবস্থাপনা তত্ত্ব প্রয়োগ করে এবং বিশ্বমানের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে তিনি পোলার আইসক্রীম-এর উৎপাদন ব্যবস্থা আরও উন্নত এবং দক্ষ করে তোলেন। যার ফলাফল হিসেবে ডেইরি ক্যাটাগরিতে বাংলাদেশের ১ম কোম্পানি হিসেবে ISO 22000:2005 স্বীকৃতি অর্জন করে পোলার।

সেই ১৯৮৭ সাল থেকে এখন পর্যন্ত পোলার আইসক্রীম-এর সাথে থাকার জন্য আমরা সকল শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করি, ভবিষ্যতে আমরা আপনাদের মাঝে নিয়ে আসবো আরও উন্নত এবং উৎকৃষ্ট মানের আইসক্রীম, যা মন ভালো করবে আপনাদের সবার।

কাস্টমার কেয়ার

আপনার মতামত শেয়ার করুন ইমেইল