শর্তাবলী:
১. ১৫% ছাড় পেতে ন্যূনতম ৫,০০০ টাকার অর্ডার করতে হবে।
২. বিস্তারিত তথ্য জমা দেওয়ার পর অর্ডার নিশ্চিত করতে একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন।
৩. শুক্রবার অর্ডার করা হলে, আমাদের প্রতিনিধি পরবর্তি কর্মদিবসে আপনার সাথে যোগাযোগ করবেন।
৪. প্রাপ্যতার ভিত্তিতে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ফ্রিজার সাপোর্টেরও ব্যবস্থা থাকবে।
৫. ফ্রিজার সাপোর্ট পেতে বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুতের খরচ গ্রাহককেই নিশ্চিত করতে হবে।
৬. ডেলিভারির সময়সূচি গ্রাহকের পছন্দ অনুযায়ী নিশ্চিত করা হবে।
৭. পোলার এক্সপ্রেস-এর সার্ভিস পাওয়া যাবে শুধুমাত্র ঢাকা সিটি করপোরেশন এলাকায়।
৮. প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পোলার এক্সপ্রেস-এর ডেলিভারি সার্ভিস থাকবে।
৯. অর্ডার নিশ্চিত হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হবে।
১০. অর্ডার নিশ্চিত হওয়ার পর গ্রাহক অর্ডার বাতিল বা পরিবর্তন করতে পারবেন না।
১১. অর্ডার নিশ্চিত হওয়ার পর গ্রাহকের ই-মেইলে একটি সিস্টেম-জেনারেটেড ইনভয়েস পাঠানো হবে।
১২. ডেলিভারির লোকেশন, অ্যাড্রেস ও সময় নিশ্চিত করতে ডেলিভারি টিম গ্রাহকের সাথে যোগাযোগ করতে পারে।
১৩. ডেলিভারি করার পরে প্রোডাক্ট ফেরত নেওয়া হবে না।
১৪. ডেলিভারি করা প্রোডাক্টগুলোর দাম সর্বোচ্চ খুচরা মূল্যে নির্ধারিত (ভ্যাট এবং ট্যাক্স অন্তর্ভুক্ত)।
১৫. পোলার এক্সপ্রেস-এ কেবল ক্যাশ অন ডেলিভারি গ্রহণযোগ্য। কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস গ্রহণযোগ্য নয়।
১৬. পরবর্তী যেকোনো জিজ্ঞাসার জন্য ০৯৬৭৭ ৩০০ ৩০০ নাম্বারে শনিবার থেকে বৃহস্পতিবার (সকাল ১০টা – সন্ধ্যা ৬টা) যোগাযোগ করুন।
১৭. যেকোনো সময় সার্ভিসের নীতি পরিবর্তন বা বাতিল করার অধিকার পোলার আইসক্রীম কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
